তিন ক্রিকেটারের সঙ্গে শ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানকে। তাও আবার একা নয়, এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে থাকছেন তিন আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দেখা যাবে তাঁর সঙ্গে। তাঁরা তিনজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ‘রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু’ দলের খেলোয়াড়।
ক্রিকেটভক্ত শ্রুতি এই বিজ্ঞাপনে কাজ করতে পেরে বেজায় আনন্দিত। কারণ, ক্রিকেটারদের সঙ্গে এটিই তার প্রথম কাজ। তবে, ক্রিকেটের সঙ্গে সম্পৃকতা একেবারে নতুন নয়। এর আগে একটি তারকা ক্রিকেট লিগের শুভেচ্ছাদূত ছিলেন শ্রুতি। সূত্রঃ বলিউড হাঙ্গামা