তিন খান একসঙ্গে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দাজ আপনা আপনার মতো ব্যবসাসফল কমেডি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির ও সালমান। অন্যদিকে ড্রামা ধাঁচের আরেক সাড়া জাগানো ছবি করণ অর্জুন-এ অভিনয় করেছিলেন সালমান ও শাহরুখ। কিন্তু প্রায় সমবয়সী এবং কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করলেও তিন খানকে কখনো একসঙ্গে দেখা যায়নি। তিন খান কেন, শাহরুখ-আমির কখনো একই ছবিতে কাজই করেননি।
তিন খানের খানদানি বিরোধ মিটেছে বলেই যখন বাতাসে খবর, সেই সময় ভক্তদের জন্য চমকে দেওয়া আরেক সুসংবাদ শোনালেন সাজিদ নাদিয়াদওয়ালা। সর্বশেষ সালমানকে নিয়ে কিক-এর মতো সফল ছবি বানানো সাজিদ বলিউডের তিন রাজাকে একই রাজত্বে নিয়ে আসতে চলেছেন। ২০১৭ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা। মুক্তি পাবে ওই বছরের শেষ দিকে। তিন খানের কেউই অবশ্য খবরটি এখনো নিশ্চিত করেননি। তবে ভক্তরা নিশ্চয়ই প্রার্থনা করছেন, খবরটি যেন সত্যি হয়! জি নিউজ।