তিন খান যে ছবিগুলো করেননি - প্রথম পর্ব

একই বছরে জন্মেছিলেন তাঁরা। কাছাকাছি সময়েই পর্দা কাঁপিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিলেন। বলিউডে এখনো তাঁরা বলতে গেলে সমান জনপ্রিয়। প্রায় তিন দশক ধরে বলিউড শাসন করছেন। শাহরুখ, আমির, সালমান—বলিউডে এই তিন খানের রাজত্বকে (কিংডম) অনেকে মজা করে বলেন, ‘খানডম’।
তাঁদের মধ্যে সৌহার্দ্য কম নয়। আবার তিন দশকের বিভিন্ন সময়ে তাঁরা বিবাদেও জড়িয়েছেন। কিন্তু যদি বলা হয়, এঁরা তিনজন পরস্পরের ক্যারিয়ারে সাহায্যও করেছেন, কথাটা কি বিশ্বাস হবে?
কথাটা একটু পরিষ্কার করা দরকার। এই তিনজনই বিভিন্ন সময় অনেকগুলো ছবিকে ‘না’ বলেছেন। সেই ছবি পরে অন্য আরেক খান করেছেন, আর গড়েছেন ইতিহাস!
বলিউডে সর্বকালের অন্যতম জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’। প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও পরিচালক রাজকুমার হিরানি প্রথমে ছবিটি শাহরুখকেই করতে বলেছিলেন! তিনি না করায় পরে আমির খানের কাছে যান নির্মাতারা। এমনকি নির্মাতাদের আরেক হিট ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’-এও প্রথম পছন্দ ছিলেন শাহরুখ! পরে সঞ্জয় দত্ত ছবিটি করেন।
আমিরের ঝুলিতে শাহরুখ শুধু ‘থ্রি ইডিয়টস’ দেননি, এর আগে তিনি না করেছিলেন ‘লাগান’ ও ‘রং দে বাসন্তি’র মতো ছবিকেও। সেগুলোতে পরে আমির অভিনয় করেছিলেন।
হৃতিক রোশনও শাহরুখের প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন। শাহরুখ না করাতেই ‘কহো না...পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিকের বলিউড অভিষেক হয়েছিল। এমনকি ‘যোধা আকবর’ ছবির আকবর চরিত্রে আশুতোষ গোয়ারিকরের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। কিন্তু তিনি ‘লাগান’-এর মতো এবারও আশুতোষকে না করে দেন। ফলে হৃতিক চরিত্রটি করেন।
সালমান খানের ‘এক থা টাইগার’ ছবিটিও প্রথমে শাহরুখের কাছে গিয়েছিল। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
আরও পড়ুন: