তিন খানের সঙ্গে ক্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক থা টাইগার’ ছবিতে সালমানের সঙ্গে ক্যাটরিনা
‘এক থা টাইগার’ ছবিতে সালমানের সঙ্গে ক্যাটরিনা

ব্যাপারটা একদম কাকতালীয়। প্রায় একই সময়ে তিন খানের সঙ্গে তিন ছবির কাজ করছেন ক্যাটরিনা কাইফ। যদিও এখন সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে শেষ করা ‘জাগগা জাসুস’ ছবির প্রচারণায় ব্যস্ত আছেন, তবে খুব বেশি উচ্ছ্বসিত তিন খানের সঙ্গে তিন ছবিতে তাঁর কাজ নিয়ে। এই তিন খান হচ্ছেন সালমান খান, আমির খান ও শাহরুখ খান।

‘ধুম ৩’-এ আমিরের সঙ্গে ক্যাটরিনা
‘ধুম ৩’-এ আমিরের সঙ্গে ক্যাটরিনা

ক্যাটরিনা বলেন, ‘এটা খুবই কাকতালীয় যে আমি তাঁদের সবার সঙ্গে প্রায় একই সময়ে কাজ করছি। আমি “টাইগার জিন্দা হ্যায়” ছবির শুটিং করছি। সালমান সহশিল্পী হিসেবে অনেক চমৎকার। আমি তাঁর সঙ্গে কাজ করে তৃপ্তি পাই। সম্প্রতি আমিরের সঙ্গে মালটায় “থাগস অব হিন্দোস্তান”-এর শুটিং শেষ করেছি। তিনি খুব যত্নবান, তিনি তাঁর কাজে খুব নিবেদিত। আর পরের ছবিটি শাহরুখের সঙ্গে।’

‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখের সঙ্গে ক্যাটরিনা
‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখের সঙ্গে ক্যাটরিনা

শাহরুখের ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে শাহরুখ এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন। সহশিল্পী হিসেবে আরও থাকবেন আনুশকা শর্মা। ক্যাট-শাহরুখ-আনুশকা একসঙ্গে এর আগে করেছিলেন ‘জাব তাক হ্যায় জান’। সালমানের সঙ্গে ক্যাটরিনা করেছিলেন ‘এক থা টাইগার’ আর আমিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘ধুম ৩’ ছবিতে।
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনেক কটু কথা শুনতে হচ্ছে ক্যাটকে। তাই ক্যাট অনুরোধ করেন, এসব বিষয়ে মন্তব্য না করে দর্শক যেন তাঁর কাজের ব্যাপারে মন্তব্য করেন।
মিড-ডে