তিন বছর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমেশ সিপ্পি ও অমিতাভ বচ্চন
রমেশ সিপ্পি ও অমিতাভ বচ্চন

ছবিতে একটি দৃশ্য সঠিকভাবে ধারণ করার জন্য তিন বছর অপেক্ষা করেছিলেন পরিচালক রমেশ সিপ্পি। ভারতীয় ধ্রুপদি ছবি ‘শোলে’র একটি দৃশ্যের জন্য সঠিক আলো পেতে এতটাই পেশাদারির পরিচয় দিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ছবির অভিনয়শিল্পী অমিতাভ বচ্চন স্মৃতিচারণা করলেন ছবিটি নিয়ে। ‘রমেশ সিপ্পি অ্যাকাডেমি অব সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে রমেশের পরিচালিত সিনেমার স্কুলের উদ্বোধনে অমিতাভ সেই সময়ের ছবি তৈরিতে রমেশের পেশাদারির বিষয়টি তুলে ধরেন। বললেন, ছবির একটি দৃশ্যে নির্দিষ্ট একটি আলোর প্রয়োজন ছিল। বিশ্বাস করা যায় না, দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য এবং ওই আলো পেতে রমেশজি তিন বছর ব্যয় করেছিলেন। তারপরে দৃশ্যটি তাঁর মনঃপূত হয়। যতবারই শুটিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে, ততবারই রমেশজি বলেছেন, সঠিক আলো না পেলে দৃশ্যটির শুটিং করা হবে না।
এবার পরিচালক ছবি তৈরি শেখানোর জন্য সিনেমার স্কুল শুরু করলেন। সেখানে সিনেমার কারিগরি ও তাত্ত্বিক বিষয় নিয়ে পড়ানো হবে। রমেশ বলেন, ‘আমি সব সময়ই এ রকম একটি স্কুল করতে চেয়েছিলাম।’ মুম্বাই মিরর