তিন ভাষায় 'বিয়ন্ড দ্য ক্লাউডস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানি পরিচালক মাজিদ মাজিদির ভারতীয় ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’। ছবিটিতে অভিনয় করেছেন শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টার ও মালয়ালাম থিয়েটার শিল্পী মালবিকা মোহানান। ছবিটি করা হচ্ছে তিনটি ভাষায়।
হিন্দি, তামিল ও ইংলিশ—এই তিন ভাষার প্রয়োগ থাকবে ছবিতে। ছবির ইউনিট থেকে একজন মুখপাত্র বলেন, ছবির থিমের সঙ্গে তিনটি ভাষাই সম্পর্কিত। পরিচালক নির্দিষ্ট রাজ্য ও শহর থেকে অভিনয়শিল্পী নির্বাচিত করেছেন। তিনি চেয়েছেন তারা নিজেদের ভাষাতেই কথা বলুক। এটা সবচেয়ে সহজ। কয়েক সপ্তাহ আগেই মুম্বাই শহরে ছবির শুটিং শেষ হয়েছে। ছবির গল্পে ভাইবোনের সম্পর্ক দেখানো হয়েছে। সিনেমার দ্বিতীয় পোস্টার কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত হয়। তবে এখনো ছবি মুক্তির কোনো তারিখ ঘোষণা করেননি পরিচালক। এনডিটিভি