তিনি সিনিয়র বাহুবলী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপম খের

‘জিমে ঘামছেন ৬৬ বছর বয়সী অনুপম খের, ভিডিও দেখে ভক্তরা বলেন, “সিনিয়র সিটিজেন বাহুবলী”।’ নিজেকে ভিডিওতে এভাবে উপস্থাপন করেছেন অনুপম খের। ফেসবুকে ছবি ও নিউজ শেয়ার করে অনুপম ক্যাপশনে ঠিক ওপরের লাইনটি লিখেছেন আজ শুক্রবার দুপুরে।

একালের টাইগার শ্রফ থেকে শুরু করে নব্বইয়ের সালমান খান, শাহরুখ খান, আমির খান কিংবা হৃতিক রোশনদের শরীরচর্চা নিয়ে অনেক কথা হয়েছে। বিভিন্ন বিনোদন সাময়িকী, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ‘সিক্স প্যাক’ ছবি দেখেছেন অনেকে।

ফেসবুক, টুইটারে নিজের ছবি ও ভিডিও শেয়ার করে গর্বিত অনুপম খের জানালেন, মানুষ তাঁকে ‘সিনিয়র বাহুবলী’ ডাকেন

কিন্তু বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের জিমের ছবিও চমকে দেবে আপনাকে।
ফিটনেসের জন্য যে বয়স কোনো বাধাই নয়, তা আজ শুক্রবার আরেকবার প্রমাণ করে দিলেন অনুপম খের।

ফেসবুক, টুইটারে নিজের ছবি ও ভিডিও শেয়ার করে গর্বিত অনুপম খের জানালেন, মানুষ তাঁকে ‘সিনিয়র বাহুবলী’ ডাকেন।

অনুপম খের

একটি ভিডিওতে দেখা যায়, জিমে ব্যায়াম করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বলতে পারি আমাদের আত্মবিশ্বাসও এমন পেশির মতো, আপনি এটিকে যত বেশি ব্যবহার করবেন, ততই এটি শক্তিশালী হবে।’ অভিনেতার ভক্তরা ভিডিওটি দেখছেন। লাইক ও মন্তব্য দেওয়া হচ্ছে একের পর এক। ভিডিওটি ভাইরাল হওয়ার পথে।

অনুপম খের

ফেসবুক, টুইটারে তাঁর ছবির নিচে মন্তব্য পড়ে বোঝা যায়, অবাকই হয়েছেন ভক্তরা। বলাবলি করছেন, নায়কের তুলনায় কোনো অংশে কম যান না অনুপম খের। বন্ধু রাকেশ রোশন প্রশংসা করে লিখেছেন, ‘বাহ্‌, কী চমৎকার, এভাবেই চালিয়ে যাও দোস্ত।’ এক ভক্ত লিখেছেন, ‘দারুণ স্যার, আপনি সব সময় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন।’

জিমে ঘামছেন ৬৬ বছর বয়সী অনুপম খের

জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন অনুপম খের। আর কোনো নতুন কিছু লেখার পরিকল্পনা আছে কি? সে সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমকে এ অভিনেতা জানিয়েছেন, চিন্তাভাবনা রয়েছে, তবে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। হয়তো অনুপ্রেরণা, উৎসাহ ও জীবন সম্পর্কে লিখবেন তিনি। করোনা মহামারির সময়ে নানা কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন এ অভিনেতা। বন্ধু ঋষি কাপুরকে হারিয়েছেন। তাঁর মা ও ভাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত স্ত্রী কিরণের শারীরিক অবস্থা ততটা ভালো ছিল না। সে সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘আমি একটা সুন্দর লাইন পড়েছিলাম। “শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যদি সবকিছু ঠিক না হয়, তাহলে সেটা শেষ নয়”।’

নায়কের তুলনায় কোনো অংশে কম যান না অনুপম খের

অনুপম খেরকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালে, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে। এরপর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘সরদার কা গ্র্যান্ডসন’। সম্প্রতি তিনি জানিয়েছেন, বহু বছর পরে আবার নীনা গুপ্তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তিনি।

বহু বছর পরে আবার নীনা গুপ্তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন অনুপম খের

ছবির নাম ‘শিব শাস্ত্রী বালবোয়া’। ইনস্টাগ্রামে নিজেই এ ছবির ঘোষণা করার পাশাপাশি ফার্স্টলুকও প্রকাশ করলেন অনুপম। আমেরিকার একটি ছোট্ট অজপাড়ায় এক প্রবাসী ভারতীয়র রোমাঞ্চকর জীবনযাত্রার গল্প শোনাবে এই ছবি, এমনটাই জানিয়েছেন তিনি। এটিই হবে তাঁর ক্যারিয়ারের ৫১৯ নম্বর ছবি।