তেয়াত্তরেও স্মার্ট জিতেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বয়সেও কি জিতেন্দ্রকে ছুঁতে পেরেছে বার্ধক্য? তাঁর ছবি কী বলে? বলিউডের এই তারকা এখনও যে কোনো যুবকের মতোই শক্তিমান! তাঁর হাটুর বয়সী যুবকদের সঙ্গে এখনো তিনি অভিনয়ের দৌড়ে নির্দ্বিধায় অংশ নিতে পারেন।
কীভাবে শরীরকে এখনও এভাবে ধরে রাখতে পারলেন জিতেন্দ্র? উত্তরটা খুব সহজ—পুষ্টিবিদের পরামর্শ মেনে। আসলে ছেলে তুষার কাপুরও হাতে তুলে নিয়েছেন বাবাকে সুস্থ রাখার দায়িত্ব। জিতেন্দ্র যেন সবসময় ভারসাম্যপূর্ণ খাবার খান, সেদিকে তুষারের থাকে তীক্ষ্ণ নজর। বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ খাবারই জিতেন্দ্র গ্রহণ করেন, তার অন্যথা হয় না কখনো। সপ্তাহে দুবার পুষ্টিবিদ আসেন জিতেন্দ্র’র বাড়িতে এবং তৈরি করেন খাবার তালিকা। তিয়াত্তর বছর বয়সেও জিতেন্দ্র সেটা মেনে চলেন, লোভে পড়ে ডায়েটের বাইরের কিছু খেয়ে নেন না। আর তাতে যে হাতে নাতে ফলেছে ফল, সে তো দেখাই যাচ্ছে ছবিতে! মিড ডে।