তৈমুরের ছবি কি ভুয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে ছড়িয়ে পড়া সাইফিনা ও ​তৈমুরের নতুন ছবি
ইন্টারনেটে ছড়িয়ে পড়া সাইফিনা ও ​তৈমুরের নতুন ছবি

নবজাতক তৈমুর আলী খান পতৌদির ছবিগুলো নিয়ে শুরু হয়ে গেছে তর্কযুদ্ধ! কেউ বলছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া সাইফ-কারিনার ছেলের ছবিগুলো আসল নয়। কেউ বলছেন, এই ছবিগুলো আসল। কেননা, কয়েকটি ছবিতে কারিনার বালিশে হাসপাতালের নামের কিছু বর্ণ দেখা যাচ্ছে। কারিনা ও সাইফের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি ছবি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। শুধু জানিয়েছেন, ২০ ডিসেম্বর তৈমুরের জন্মের পরপরই যে ছবিগুলো ছড়ায়, সেগুলো ছিল নকল। তবে গতকাল প্রকাশিত ছবিগুলো সত্যিই তৈমুরের কি না, তা নিশ্চিত করেননি সেই মুখপাত্র।
জন্মের ঘণ্টা খানেক পরই ভাইরাল হয়ে যায় মা কারিনার সঙ্গে তৈমুর আলী খান পতৌদির ছবি। যে হাসপাতালে সে ভূমিষ্ঠ হয়েছে, মুম্বাইয়ের সেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্মেছিলেন বাবা সাইফ আলী খানও। একটি ছবিতে কারিনার বালিশে দেখা গেছে ‘ব্রিচ’ শব্দটির অংশবিশেষ। অন্যটিতে সেটা নেই। তবে গতকাল বৃহস্পতিবার যে ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়, সেটিতে দেখা গেছে সাইফ-কারিনা ও তৈমুরকে। সেখানেও ছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামের অংশবিশেষ।
তৈমুর সাইফ-কারিনার প্রথম সন্তান হলেও সাইফের সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সংসারে তাঁদের দুটি সন্তান রয়েছে। তাদের নাম সারা ও ইব্রাহিম। ইন্ডিয়ান এক্সপ্রেস।