তৈমুরের নতুন বন্ধু

নির্মাতা ও পরিচালক আদিত্য চোপড়া আর নায়িকা রানী মুখার্জির একমাত্র মেয়ে আদিরার দ্বিতীয় জন্মবার্ষিকী ছিল গতকাল ৯ ডিসেম্বর। মেয়ের জন্মদিনে খোলা মাঠে থিম পার্টির আয়োজন করেন রানী-আদিত্য দম্পতি। এই আয়োজনে বলিউড তারকারা আসেন সন্তানদের সঙ্গে নিয়ে। আরও ছিলেন অভিনেত্রী রেখা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, বনি কাপুর প্রমুখ।

জন্মদিনের ছবিতে অন্য শিশুদের ছবি দেখা গেলেও যার জন্মদিন, সেই আদিরাকেই খুঁজে পাওয়া যায়নি। কারণ, রানীর স্বামী আদিত্য চোপড়া মেয়েকে গণমাধ্যমের সামনে আনতে চান না। তিনি নিজেও ক্যামেরা আর সাংবাদিক থেকে দূরে থাকেন।

আদিরার জন্মদিনে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকে। গত নভেম্বর মাসে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যর জন্মদিনেও বলিউডের অনেক তারকা এসেছিলেন, সেখানে দেখা যায়নি রানীকে। হয়তো তাঁরা কেউ কাউকে নিমন্ত্রণই করেননি। অতীতে রানী ও অভিষেক বচ্চনের মধ্যে যে প্রেমঘটিত ব্যাপার ছিল, তার জের ধরে দুই পরিবারের সম্পর্ক এখনো শীতল। তবে গত ২২ অক্টোবর রানীর বাবা প্রযোজক ও পরিচালক রাম মুখার্জি মারা যাওয়ার পর তাঁকে সমবেদনা জানাতে যায় পুরো বচ্চন পরিবার। ইন্ডিয়ান এক্সপ্রেস


