দাঁত ভেঙে ফেললেন থেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শার্লিজ থেরন
শার্লিজ থেরন

একটি ছবি তৈরির পেছনে কত গল্পই না থাকে। থাকে মজার সব ঘটনা। কখনো কখনো দৃশ্য করতে গিয়ে ঘটে দুর্ঘটনাও। এমন কাণ্ড ঘটল শার্লিজ থেরনের বেলায়। অ্যাটোমিক ব্লান্ড ছবির পেছনের গল্পটি এমন: ছবির একটি দৃশ্য করতে গিয়ে নিজের দুটি দাঁতই ভেঙে ফেললেন থেরন।
গত শুক্রবার সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে এমনটাই জানালেন শার্লিজ থেরন। তাঁর মুখের পেছনের দিকের দুটি দাঁতই ভেঙে গেছে। এখন অপারেশনও নাকি করাতে হবে! সাধারণত ছবিতে থেরন নিজের স্টান্ট নিজেই করেন। থেরন বলেন, ‘খুবই গুরুতর ঘটনা ঘটেছে। যখন আমি প্রশিক্ষণ নিচ্ছি, তখন মারামারির দৃশ্যের সময় আমার দাঁতে আঘাত লাগে।’ অ্যাকশন দৃশ্যকে বাস্তব করতে অস্কারজয়ী এই তারকা আটজন প্রশিক্ষকের সঙ্গে মাসব্যাপী অনুশীলন করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড লিচ। আগামী ২৮ জুলাই ছবিটি মুক্তি পাবে। ডেইলি মেইল।