দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে রানী মুখার্জি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

ভারতের সংঘবদ্ধ অপরাধীদের সিন্ডিকেট ‘ডি-কোম্পানি’র নেতা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম শোনেননি, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এবার তাঁর বোন হাসিনা পার্কারের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি। ছবির নাম হাসিনা। নাম ভূমিকায় পরিচালক অপূর্ব লাখিয়ার পছন্দ রানী মুখার্জি। সেই ১৯৯১ সালে অরুণ গাউলি গ্যাং কর্তৃক স্বামী ইসমাইল পার্কারের হত্যাকাণ্ডের পর হাসিনার নাম আলোচনায় উঠে আসে। হাসিনা তখন নাগপদে একটি অ্যাপার্টমেন্টে ওঠেন এবং খুব অল্পদিনের মধ্যেই ওই এলাকার ‘গডমাদার’ বনে যান। চলতি বছরের ৪ জুলাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷
মিরর জানিয়েছে, ছবিটির কাজ শুরু হচ্ছে এই নভেম্বর থেকে এবং কাজটি সহজ করতে রানীর সঙ্গেও আগেভাগেই কথা বলেছেন লাখিয়া। অপূর্ব লাখিয়া হাসিনার সঙ্গে গত বছর অনেকটা সময় কাটিয়েছেন এবং তাঁর জীবনের নানা সংকটকে খুব কাছ থেকে দেখেছেন। তাই, তিনি চান ছবিটির সবকিছু যেন নিখুঁত হয় এবং রানীকেই এই চরিত্রে বেশি উপযুক্ত মনে হয় তাঁর।
ওদিকে, রানী নিজেও বেশ আগ্রহী এই চরিত্রে কাজ করার জন্য। হাসিনা চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ওজন বাড়ানোর পরিকল্পনাও করছেন রানী। টাইমস অব ইন্ডিয়া।