দানে দানে তিন দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং, সঞ্জয়লীলা বানসালি ও দীপিকা পাড়ুকোন
রণবীর সিং, সঞ্জয়লীলা বানসালি ও দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের রসায়নটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’র সাফল্যের পর। এই সফল জুটিকে নিয়ে আবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয়লীলা বানসালি। নতুন ছবি ‘পদ্মাবতী’তে ঘটবে এই ত্রয়ীর রসায়ন।
বানসালির ছবির গল্পে থাকবে বৈচিত্র্য—এটাই স্বাভাবিক। এবারের ছবির গল্প ঐতিহাসিক। ১২০০–১৩০০ শতাব্দীর সম্রাট আলাউদ্দিন খিলজির শাসনামলে তাঁরই কুক্ষিগত করে রাখা চিতোরের রানি পদ্মাবতীর কাহিনি উঠে আসবে এ ছবিতে। আর পদ্মাবতীর চরিত্রেই দেখা যাবে দীপিকাকে।

বানসালি এ ছবির চিত্রনাট্যকার হিসেবে নিয়েছেন তাঁর বাজিরাও মাস্তানির প্রকাশ কাপাদিয়াকেই। এ ছবিরই সংগীত পরিচালক শ্রেয়াস দুরানিক তাঁর টুইটারে পদ্মাবতীর সংগীত পরিচালক হিসেবে নিজের নাম উল্লেখ করলেও এখনো সেটা নিশ্চিত করেননি পরিচালক সঞ্জয়লীলা বানসালি।
জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছবির শুটিং। আর ছবি মুক্তির সময়টা হবে ডিসেম্বর ২০১৭।