দাবাং থ্রিতে পরিণীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিনীতি চোপড়া
পরিনীতি চোপড়া

গুঞ্জন যদি সত্য হয়, তবে বলিউডি ছবি ‘দাবাং থ্রি’তে দেখা যাবে ​পরিণীতি চোপড়াকে। এমন কথাই চাউর হয়েছে সিনেপাড়ায়। সূত্র জানায়, আরবাজ খান মনে করেন, ‘দাবাং থ্রি’তে রাজো চরিত্রে পরিণীতি চোপড়াকে বেশ ভালো মানাবে। আগের দুটি পর্বে চরিত্রটি করেছেন সোনাক্ষী সিনহা। তিনি শিগগিরই পরিণীতিকে চরিত্রটি করার জন্য প্রস্তাব দেবেন।
মনে করা হচ্ছে, সালমান খানের সঙ্গে সোনাক্ষী সিনহার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ‘দাবাং’ সিরিজের তৃতীয় পর্ব থেকে বাদ যেতে পারেন সোনাক্ষী। আরবাজ খানের প্রযোজনা ‘ডলি কি ডলি’ ছেড়ে দেওয়া নিয়ে এই দ্বন্দ্বের শুরু হয়েছিল। ২০১৪ সালের নভেম্বরে সালমানের বোন অর্পিতার বিয়েতে সোনাক্ষী আর সালমানকে মুখোমুখি হতে দেখা যায়। তখন থেকেই তাঁরা কথা বলার অবস্থায় নেই। সূত্র আরও জানায়, সালমান এখন সোনাক্ষীর সঙ্গে কাজ করতে আগ্রহী নন। তাই প্রযোজক অন্য নায়িকা খুঁজছেন। অবশ্য এখনো কেউ চূড়ান্ত হয়নি।
ইতিমধ্যে পরিণীতি এবং ‘বজরঙ্গি ভাইজান’কে সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস এগেন্টস অডস’-এর প্রকাশনা অনুষ্ঠান শেষে রাজধানীর একটি হোটেলে একসঙ্গে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস