দাম বাড়ছে কঙ্গনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম কাঠখড় তো আর পোড়াতে হয়নি। ক্যারিয়ারের শুরু থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত কলকেও পাননি। নামের শেষে কাপুর বা খান না থাকার অসুবিধার কথাও বলেছিলেন। সেই কঙ্গনা রনৌত যখন সাফল্যের টাট্টু ঘোড়ায় চেপেছেন, সবকিছু সুদে-আসলে উশুল তো করবেনই। শোনা যাচ্ছে কঙ্গনা নিজের পারিশ্রমিক দেড় গুণ বাড়িয়ে দিয়েছেন। কঙ্গনা বলেছেন, ‘সাত বছর ধরে কাজ করছি। ভেবে দেখলাম, এ পর্যন্ত যা অর্জন করেছি, তাতে আমি এই পারিশ্রমিকেরই যোগ্য।’ আইএএনএস।