দাম বেড়েছে কঙ্গনার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক সাফল্য পোষ মানা বিড়ালের মতো ঘুরঘুর করছে তাঁর পায়ে পায়ে। সেই তালিকায় যুক্ত হলো তানু ওয়েডস মানু রিটার্নস। শুধু ব্যবসায়িক সাফল্য নয়; গত বছর জিতেছেন জাতীয় পুরস্কারও। শোনা যাচ্ছে, কঙ্গনা রনৌত নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে দুই প্রতিদ্বন্দ্বী অভিনেত্রীর দিকে তির ছুড়েছেন কঙ্গনা।
কারও নাম উল্লেখ করেননি। তবে কঙ্গনা পারিশ্রমিক বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরতে নিজের সাফল্যের পাশাপাশি বলেছেন, তাঁর চেয়ে বেশি পারিশ্রমিক পান এমন কোনো অভিনেত্রী আছেন, যাঁরা অভিনয়ই জানেন না। অভিনয় তো দূরের কথা, ঠিকমতো হিন্দিই বলতে পারেন না। কেবল দেখতে সুন্দর বলে তাঁদের পেছনে লাইন লাগে প্রযোজকদের।
ইঙ্গিতটা কার দিকে, ধরতে পারছেন তো? টিওআই।