দিয়া সাহিলের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহে​দি অনুষ্ঠানে দিয়া মির্জা ও সাহিল সাংহা
মেহে​দি অনুষ্ঠানে দিয়া মির্জা ও সাহিল সাংহা

কোনো অঘটন না ঘটলে এতক্ষণে শুভ কাজ সারা হয়ে যাওয়ার কথা। গাঁটছড়া বাঁধা হয়ে গেছে দিয়া মির্জা ও সাহিল সাংহার। অভিনয় থেকে কিছুটা দূরেই আছেন দিয়া। তবে বলিউডপাড়ায় তাঁকে ঘিরে আগ্রহটা মিইয়ে যায়নি। পরিচালক সাহিলের সঙ্গে যখন বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা খুললেন, দুজনকে নিয়ে গুঞ্জনটা চলছিল তারও আগ থেকে। তবে তাঁকে ঘিরে ‘ফিসফিস’ করার সুযোগ খুব একটা দেননি দিয়া। চার বছর আগেই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তাই তাঁর বিয়েটাও ভক্তদের জন্য চমক ছিল না। চার দিনব্যাপী অনুষ্ঠান হলেও মূল আয়োজনটা ঘরোয়াই রাখতে চাইছে দুই পরিবার। অসংখ্য শুভকামনার জবাবে ১৭ অক্টোবর নিজের ফেসবুক ফ্যান পেজে মেহে​িদ অনুষ্ঠানের একটি ছবি আপলোড করে দিয়া বর-কনের পক্ষ থেকে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।