দিলীপ কুমারের নাতনি যখন সঞ্জয়ের মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েশা সাইগাল
সায়েশা সাইগাল

নির্মাতা ওমাং কুমারের ভূমি ছবি দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করবেন অভিনেতা সঞ্জয় দত্ত। ছবিতে একজন বাবা ও তাঁর মেয়ের সম্পর্কের গল্প বলা হয়েছে। বাবার চরিত্রে অভিনয় করবেন সঞ্জয়। শোনা যাচ্ছে, এই সিনেমায় তাঁর মেয়ে হবেন অভিনেত্রী সায়েশা সাইগাল। সায়েশা বলিউড কিংবদন্তি দিলীপ কুমার ও সায়রা বানুর নাতনি।
কিছুদিন আগে শিবায় ছবি দিয়েই বলিউডে সায়েশা সাইগালের অভিষেক হয়। এখানে অজয় দেবগনের বিপরীতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবার বলিউডের আরেক শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তিনি। ক্যারিয়ারের এত অল্প সময়ে এই অর্জন সায়েশার জন্য নিতান্ত কম নয়।
সায়েশার কাছের একজন বলেন, সম্প্রতি এই নায়িকা ভূমি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি থেকেই ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ভারতের উত্তর প্রদেশে এই ছবির শুটিং হবে। তবে এর আগে সায়েশাকে একটি কর্মশালায় অংশ নিতে হবে বলেও জানায় সূত্রটি। টাইমস অব ইন্ডিয়া।