দীপিকা আনুশকার বন্ধুত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী দুই অভিনয়শিল্পী নাকি বলিউডে কখনোই বন্ধু হতে পারেন না। তবে সেদিন পাল্টেছে। এখন তাঁরা বন্ধু তো হচ্ছেনই।
সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অভিনয়ও করছেন। দীপিকা পাড়ুকোন তো আগেই এ পথে হেঁটেছেন রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করে। এবার প্রতিদ্বন্দ্বী আনুশকা শর্মাকেও বন্ধু বানিয়ে ফেললেন।
আনুশকার সাবেক প্রেমিক রণবীর সিং এখন দীপিকার বিশেষ বন্ধু। দুজনের মধ্যে সম্পর্কটা তাই ভালো হওয়ার কোনো কারণই নেই। তবে দুজনই সিদ্ধান্ত নিয়েছেন অতীতকে ভুলে যাওয়ার। শাহরুখ খানের বাড়িতে তাঁর জন্মদিন উদ্যাপনে তাই দুজনকে দেখা গেল বেশ অন্তরঙ্গ। তবে এর শুরুটাও করেছেন দীপিকাই। রণবীর সিং-আনুশকা শর্মার নতুন ছবি দিল ধড়কনে দো-এর সেটে হাজির হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়েছিলেন তিনিই।
সূত্র: বলিউডলাইফ