দীপিকা জিরাফ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকা পাড়ুকোনের মতো অনিন্দ্যসুন্দরীকে কিনা ডাকা হয় ‘জিরাফ’ নামে! দীপিকার গলা খানিকটা লম্বা বটে। কিন্তু এতে তো তাঁর সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। একটু লম্বা গলা, এ জন্য তাঁকে জিরাফ বলে ডাকতে হবে!
মজার ব্যাপার হলো, এই জিরাফ ডাক শুনে দীপিকা কিন্তু একটুও মন খারাপ করেন না। কারণ যিনি তাঁকে জিরাফ বলে ডাকেন, সেই সঞ্জয় লীলা বানশালী দীপিকার আরও কিছু নাম দিয়েছেন। যেমন রাজহাঁস। রাজহাঁসেরও গলা লম্বা। গজলা হরিণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রখ্যাত এই পরিচালক বলেছেন, প্রতিবার মনিটরে দীপিকাকে দেখলে তিনি সম্মোহিত হয়ে যান। সেই সাক্ষাৎকারেই তিনি ফাঁস করেছেন, আদর করে দীপিকাকে রাজহাঁস নামে ডাকার কথা। জবাবে দীপিকাও ‘ফাঁস’ করে দিয়েছেন, শুধুই কি রাজহাঁস? আদরের নামের লিস্টিটা অনেক লম্বাই! টিওআই।