দীপিকা বলেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

হ্যাটট্রিকই হয়ে গেল। শাহরুখ খানের সঙ্গে দানে দানে তিন দান মেলালেন দীপিকা পাড়ুকোন। ওম শান্তি ওম ও চেন্নাই এক্সপ্রেস-এর পর হ্যাপি নিউ ইয়ার-এও জুটি বাঁধলেন। কিন্তু বলিউডের বাকি দুই খান কী দোষ করলেন? এমনও গুঞ্জন আছে, দীপিকা নাকি পায়ে ঠেলেছেন সালমানের প্রস্তাব। কিক-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সালমানের সঙ্গে তিনি কাজ করতে চান না বলেই গুজব।
তবে দীপিকা দাবি করছেন, সালমানে সঙ্গে কাজ করবেন না—এমন কথা কখনোই বলেননি। শুধু তা-ই নয়, কোনো প্রস্তাবও ফিরিয়ে দেননি বলে জানিয়েছেন তিনি। ‘প্রস্তাব প্রত্যাখ্যান করার আমি কে? এটা করার মতো অবস্থান বা শক্তি আমার নেই। কখনোই বলিনি, সালমান খানের সঙ্গে কাজ করতে চাই না। অবশ্যই কাজ করতে চাই। তবে একসঙ্গে জুটি বাঁধাটা অনেকটা ভাগ্যের হাতে। যদি ভাগ্যে লেখা থাকে, অবশ্যই হবে। না হলে হবে না।’ আইএএনএস।