দীপিকার দ্বিমুকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বক্স অফিসে আলোড়ন তোলা ছবি দিয়ে এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেত্রীর মুকুট তাঁর মাথাতেই। কিন্তু শুধু বড় পর্দা নয়, দীপিকা পাড়ুকোন দখল করে আছেন ছোট পর্দাও। তিনি হাজির হচ্ছেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে। ভারতের বিজ্ঞাপনী গবেষণা সংস্থাগুলো বলছে, এই মুহূর্তে বিজ্ঞাপনের বাজারটাও দীপিকার দখলেই।
এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞাপনের বাজারের ৫ দশমিক ২ শতাংশই দীপিকার একার দখলে ছিল। এ মুহূর্তে ১৬ পণ্যের হয়ে কাজ করছেন দীপিকা। গবেষকেরা বলছেন, দীপিকা এই মুহূর্তে ভারতের তরুণদের কাছে একটি ‘আইকন’। ফলে তরুণদের কাছে কোনো পণ্যের কথা পৌঁছে দেওয়ার জন্য দীপিকাই সবচেয়ে ভালো দূত বা মাধ্যম। ডিএনএ।