দীপিকার পাণিপ্রার্থী রাসেল ব্র্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন-রাসেল ব্র্যান্ড
দীপিকা পাড়ুকোন-রাসেল ব্র্যান্ড

রসিক মানুষই বটে। সম্প্রতি ভারত সফরে গিয়ে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ভালোবেসে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ড। শুধু তাই নয়, বলিউডের প্রভাবশালী দুই অভিনেতা সালমান ও শাহরুখ খানের মতো হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন রাসেল।
২০১০ সালে ভারতের রাজস্থানে জমকালো এক আয়োজনে পপ গায়িকা কেটি পেরিকে বিয়ে করেছিলেন রাসেল। কিন্তু মাত্র ১৪ মাসের মাথায় তাঁদের সংসার ভেঙে যায়। সম্প্রতি কমেডি সেন্ট্রাল চাকল উৎসবে যোগ দিতে ভারত যান রাসেল। এটা তাঁর তৃতীয় ভারত সফর। তবে এবারই প্রথম দেশটিতে মঞ্চ পরিবেশনায় অংশ নেন তিনি। ‘নমস্তে’ বলে মঞ্চ পরিবেশনা শুরু করেন রাসেল।
অনুষ্ঠানের একপর্যায়ে রাসেল বলেন, ‘ভারতে একজন মানুষই আছেন যাঁকে আমি ভালোবেসে বিয়ে করতে পারি। তিনি দীপিকা পাড়ুকোন। তিনি দারুণ জনপ্রিয়। রাত শেষ হওয়ার আগে যদি আমাকে গ্রেপ্তার করা না হয় তাহলে দীপিকাকে পটানোর চেষ্টা করতে পারি আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
রাসেল আরও বলেন, ‘আপনাদের কারও কাছে তাঁর ফোন নম্বর থাকলে আমাকে জানান। এই সন্ধ্যায় আমরা তাঁকে ফোন করে ডেকে আনতে পারি।’