দীপিকার মনে রায়ান গসলিং

হলিউডে দীপিকা পাড়ুকোনের আগমন যেনতেনভাবে হয়নি। অভিষেকেই পর্দায় ভাগ বসিয়েছেন ভিন ডিজেলের সঙ্গে। এবার তিনি কার সঙ্গে অভিনয় করতে চান? দীপিকার একটাই উত্তর ‘লা লা ল্যান্ড’ খ্যাত রায়ান গসলিং।
দীপিকা বর্তমানে তাঁর ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনমূলক সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’র একটি সাক্ষাৎকারে দীপিকার কথায় উঠে আসে ‘লা লা ল্যান্ড’ ছবিটিকে পছন্দের কথা এবং রায়ান গসলিং-এর সঙ্গে অভিনয়ের কথা। তিনি বলেন, ‘এটি ধ্রুপদ প্রেমের গল্পের ছবিগুলোর একটি। এক কথায় দুর্দান্ত, কি অভিনয়, কি সংগীত।’ রায়ান গসলিং সম্পর্কে বললেন, ‘তিনি খুবই মেধাবী। আমি তাঁর সঙ্গে অভিনয় করতে চাই।’
দীপিকা পাড়ুকোনকে শেষ হিন্দি ছবিতে দেখা গেছে সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’তে। আগামীতে তাঁকে বনশালীর আরেক ছবি ‘পদ্মাবতী’তে দেখা যাবে। হিন্দুস্তান টাইমস