দীপিকার স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

কে হবেন দীপিকার স্বামী? এ নিয়ে সঞ্জয় লীলা বানসালি খুবই মু​শকিলে পড়েছেন। তাঁর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ সিনেমার জন্য খুঁজে পাচ্ছেন না দীপিকার স্বামী।
সাধারণত নারীকেন্দ্রিক ছবিগুলোতে প্রথম কাতারের তারকা ​অভিনেতাদের নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তা ছাড়া দীপিকার সঙ্গে পার্শ্ব চরিত্র করা নিয়ে অনেক অভিনেতাই সংশয়ে থাকেন। তাই ‘পদ্মাবতী’তে দীপিকা মূল চরিত্রে অভিনয় করলেও এখনো কোনো অভিনেতাকে তাঁর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রের জন্য নিশ্চিত করা যায়​নি।
রাজস্থানে অবস্থিত চিতরের রানির জীবনী নিয়ে ‘পদ্মাবতী’ ছবিটি নির্মিত হবে। এটি রানিকে ঘিরে সুলতান আলাউ​দ্দিন খিলজির মোহাবিষ্টতার একটি আখ্যান। সমস্যা দাঁড়িয়েছে, পদ্মাবতীর স্বামী রাওয়াল রতন সিং একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেও চরিত্রটি দুর্বল। ​সুতরাং কোনো বড় তারকা এটিতে অভিনয় করতে চাইছেন না।
বানসালি এই সেপ্টেম্বরে শুটিং শুরু করতে যাচ্ছেন। ছবিটির নিজস্ব একটি সূত্র বলছে, প্রথম দিকের শুটিং সূচিতে ​দীপিকা ও তাঁর স্বামী আছেন। দীপিকা ও রণবীরের শুটিং হতে পারে আলাদা। কারণ, ছবিতে তাঁদের একসঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশ কম। প্রাথমিকভাবে একজন টেলিভিশন অভিনয়শিল্পী দীপিকার স্বামীর চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু দীপিকা এতে নাখোশ হন। রণবীরের সঙ্গে তাঁর কোনো দৃশ্য নে​ই। কিন্তু স্বামীর সঙ্গে তাঁর কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে। তাই তিনি চাইছেন তাঁর স্বামীর চরিত্রে কোনো বড় তারকা অভিনয় করুক।

ডিএনএ