দীপিকার স্বামী ফাওয়াদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ ও দীপিকা র‍্যাম্পে হাঁটছেন
ফাওয়াদ ও দীপিকা র‍্যাম্পে হাঁটছেন

একসঙ্গে হেঁটেছেন র‍্যাম্পে। শোনা যাচ্ছে, একসঙ্গে পর্দায়ও দেখা যেতে পারে। গুঞ্জন যদি সত্য হয়, তবে দীপিকার স্বামী হিসেবে ফাওয়াদ খানকে দেখা যাবে বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে।

ডিএনএর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালি ফাওয়াদ খানকে ইতিমধ্যে তাঁর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ ছবিতে রাওয়াল রতন সিংয়ের জন্য চূড়ান্ত করেছেন। ছবিতে রাওয়াল রতন সিং হলেন চিতরের রাজা ও পদ্মাবতীর স্বামী।

ছবিতে নাম (পদ্মাবতী) ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। আরেকটি শক্তিশালী চরিত্র আলাউদ্দিন খিলজির চরিত্রটি করবেন রণবীর সিং। শুধু রতন সিংয়ের চরিত্রটি চূড়ান্ত করা বা​কি ছিল। প্রথমে টিভি অভিনেতা ভিকিকে নেওয়ার কথা উঠলে দীপিকা তাতে আপত্তি জানিয়েছিলেন। এরপর শাহরুখ থেকে শুরু করে হৃতিক, শহীদ ও আলী জাফরের নাম আসে একেক করে। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত হলো ফাওয়াদ খান। ফাওয়াদ চুক্তি সম্পর্কিত কাজে গত দুই সপ্তাহ মুম্বাই ছিলেন। হিন্দুস্তান টাইমস