দীপিকার 'রেজাল্ট' ভালো ছিল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

এখন সবাই ছুটছে জিপিএ-৫ পাওয়ার আশায়। অনেকে এই প্রত্যাশিত ফল না পেয়ে হয়ে পড়ে হতাশ। তাঁদের জন্য এবার বলিউড দীপিকা পাড়ুকোন তাঁর নিজের স্কুলজীবনের ফলাফলটা প্রকাশ করলেন। একটি টুইট করে জানালেন, পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর তেমনভাবে কখনোই পাননি। তাঁর ফলাফল ৬৫ শতাংশের আশপাশে থাকত।
দীপিকার সঙ্গে কিছুদিন আগে লিফটে এক স্কুল ছাত্র আর এক মায়ের দেখা হয়। সেই মা নাকি তাঁর ছেলে পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য বকছিলেন। তখন সেই মা দীপিকার কাছে জানতে চান, ‘আপনি তো অনেক সফল। আপনার ফলাফল কেমন ছিল?’ তখন দীপিকা জবাবে তাঁর এই ৬৫ শতাংশ নম্বরের কথা জানান।
দীপিকা একটি টুইটে এ ঘটনা তাঁর অনুসারীদের জানান। সবশেষ টুইটে দীপিকা লেখেন, ‘মন যা বলে তা-ই করো, যা ভালো সে পথে চলো। লিভ, লাভ অ্যান্ড লাফ...’
উল্লেখ্য ‘লিভ লাভ লাফ’ নামে দীপিকার একটি দাতব্য সংস্থা রয়েছে। এটি অবসাদ ও হতাশায় ভোগা মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে। এক সময় বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীও অবসাদে ভুগতেন। তাই তিনি এখন খুব ভালো করেই জানেন জীবনকে ভালোবাসা এবং আনন্দে থাকা কতটা জরুরি। টিআইও।