দীপিকারও 'ক্রাশ' ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

দিন শেষে তিনি সাধারণ একটা মেয়ে। একটা সময় তেমনই ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবন। অন্য আর দশটি মেয়ের মতো পড়ার ঘরে সাঁটা থাকত প্রিয় নায়কের পোস্টার।

সম্প্রতি ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে শৈশবের একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। ছবিতে ঘরের দেয়ালে দেখা গেছে তাঁর ছোটবেলার ‘ক্রাশ’ লিওনার্দো ডি ক্যাপ্রিওর পোস্টার। টাইটানিক ছবির ওই পোস্টারটি সে সময় দেখা যেত অনেক তরুণীর ঘরেই। 

দীপিকার শেয়ার করা ছবিটি মূলত একটি মুদ্রিত ম্যাগাজিনের। ছোটবেলা থেকে দুই বোনের বন্ধন কতটা দৃঢ় ছিল, তা নিয়েই লেখাটি ছাপা হয়েছিল একটি ম্যাগাজিনে। অনেক দিন পর সেটি শেয়ার করেছেন দীপিকা। ছবিতে কিশোরী দীপিকার গা ঘেঁষে বসে থাকতে দেখা গেছে ছোট বোন আনিশাকে। শৈশব থেকেই দুই বোন লিওনার্দোর ভক্ত ছিলেন। যাঁরা টাইটানিক দেখেছেন, ছবিটি তাঁদেরও নস্টালজিক করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।