দুজনে আবারও একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইগার আর কৃতি দুজনেরই বলিউডে অভিষেক হয়েছিল ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে। তাঁরা দুজন আবারও জুটি হচ্ছেন। তবে কোনো সিনেমায় নয়। এবার তাঁরা একসঙ্গে কাজ করবেন একটি বিজ্ঞাপনচিত্রে। কোন পণ্যের বিজ্ঞাপনে তাঁরা মডেলিং করছেন, তা অবশ্য এখনো প্রকাশ করেননি। জানা গেছে, এটি পরিচালনা করবেন আনন্দ এল রায়।
এদিকে টাইগার শ্রফের এখন দম ফেলারও ফুরসত নেই। এই নায়কের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি টাইগারের দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র। সামনে তাঁর ‘মুন্না মিকায়েল’ ও ‘বাগি ২’ ছবির কাজ। দুটি ছবিই পরিচালনা করবেন সাব্বির খান। এ ছাড়া করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমাতেও অভিনয় করার কথা আছে টাইগারের।
তবে, টাইগারের সহশিল্পী কৃতিও কিন্তু বসে নেই। ‘রাবতা’, ‘বারিলি কি বারফি’ ও ‘লখনৌ সেন্ট্রাল’-এর কাজ নিয়ে এখন তাঁর ব্যস্ততা। দ্য টাইমস অব ইন্ডিয়া।