দুজনেই দুজনের ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কাপুর ও আমির খান
অনিল কাপুর ও আমির খান

বলিউড অভিনেতাদের মধ্যে আমির খান ও অনিল কাপুর—দুজনের অভিনয়ই বেশ সাবলীল। মজার বিষয় হলো দুজনেই দুজনের ভক্ত। আমিরের প্রশংসায় পঞ্চমুখ অনিল। আমিরেরও প্রিয় অনিল কাপুর। 

অনিল কাপুরের অভিনীত ‘টোয়েন্টি ফোর’ টিভি সিরিয়ালের দ্বিতীয় সিজন খুব শিগগির শুরু হতে যাচ্ছে। সিরিয়ালের ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানেই অনিলের প্রতি নিজের মুগ্ধতার কথা বলছিলেন আমির, ‘হাতে গোনা যে কয়জনের অভিনয় আমাকে মুগ্ধ করে, তার মধ্যে অনিল কাপুর একজন। আমি সব সময় তাঁর কাজ দেখার অপেক্ষায় থাকি। অসাধারণ প্রাণশক্তির অধিকারী তিনি। তাঁর শিশুদের মতো কৌতূহল আর কাজের প্রতি উদ্যম আমি ভীষণ ভালোবাসি।’
‘দঙ্গল’ তারকা আরও মন্তব্য করেন, একই সঙ্গে টিভি অনুষ্ঠান আর চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাওয়াটা খুব কষ্টের। অনিল এই দুটি ক্ষেত্রেই একসঙ্গে সামাল দিচ্ছেন।
অনিলও বললেন, ‘আমির আমার থেকে বয়সে ছোট হলেও তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। আমি তাঁকে দেখে অনুপ্রাণিত হই।’
অনিলের মনে আছে, আমির টেলিভিশনের জন্য ‘সত্যমেব জয়তে’ করার সময় অন্য আর কিছু করেননি। জুলাই থেকে আগস্ট সময়টাতে অনিলেরও অনেকগুলো চলচ্চিত্রের অফার ছিল, এর মধ্যে ছিল একটি আন্তর্জাতিক চলচ্চিত্রও। কিন্তু ‘টোয়েন্টি ফোর’-এর শুটিং থাকায় সেগুলো বাদ দিতে হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অবলম্বনে।