‘দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোরা ফাতেহি
ইনস্টাগ্রাম থেকে

বলিউডে করোনা বেড়েই চলছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন নোরা ফাতেহি। এই মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন। মানছেন সব ধরনের বিধিনিষেধ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নোরা ফাতেহির মুখপাত্র এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকেই কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে আছেন নোরা।’

নোরা ফাতেহি
ইনস্টাগ্রাম থেকে

শুধু তা–ই নয়, নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার ছবিও প্রকাশিত হয় অনলাইনে। এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। ওই বিবৃতিতে জানানো হয়, সে ছবিগুলো পুরোনো। গত কয়েক দিন একদম বাড়িতেই ছিলেন এই অভিনেত্রী।

নোরা ফাতেহি
ইনস্টাগ্রাম থেকে

নোরা ফতেহি নিজেও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকের তত্ত্বাবধানে আছি। সবাই দোয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন। যেকোনো মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সবাই নিজেদের নিরাপদে রাখবেন। ভালো থাকবেন।’

নোরা ফাতেহি
ইনস্টাগ্রাম থেকে

বলিউডে একের পর এক করোনায় আক্রান্তের খবর বাড়ছেই। গতকাল বুধবার অর্জুন কাপুর ও অংশুলা কাপুরের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা কাপুর খান ও অমৃতা অরোরা। সোনম কাপুরের বোন রিয়া কাপুর ও তাঁর স্বামী করণ বুলানিরও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

নোরা ফাতেহি
ইনস্টাগ্রাম থেকে