দুলের ভারে ঐশ্বরিয়ার কান কেটে রক্ত বের হচ্ছিল, শাহরুখ ছিলেন মাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সিনেমা ইতিহাসে এখনো অন্যতম সিনেমা ‘দেবদাস’। ঝুঁকি নিয়েই শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। এর অন্যতম কারণ অতিরিক্ত বাজেট। সেই সময় ধারণা করা হয়েছিল এই সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পূর্বধারণাকে পেছনে ফেলে এখনো বলিউডে মাইফলক হয়ে রয়েছে ‘দেবদাস’। সিনেমা ২০০২ সালে ১২ জুলাই মুক্তি পায়। সিনেমাটির ২০ বছর পূর্তি ইনস্টাগ্রামে মনে করিয়ে দিয়েছেন শাহরুখ খান।
১ / ১০
সিনেমাটিতে ‘দোলা রে দোলা’ গানের ঐশ্বরিয়ার নাচ যেন এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, গানটির জন্য এই অভিনেত্রীর কানে ছিল ভারী কানের দুল। নাচের সময় দুলের ওজনের কারণে কানের কিছু অংশ কেটে রক্ত পড়তে থাকে। ছবি: সংগৃহীত
২ / ১০
ঐশ্বরিয়া একসময় বুঝতে পারেন, দুলের ওজনে কান কেটে রক্ত বের হচ্ছে। কিন্তু তিনি জেনেও নাচ থামাননি। এমনকি এটা কাউকে বলেনওনি। নাচের শুটিং টানা শেষ করলে জানান তাঁর কান কেটে রক্ত বের হচ্ছে। সিনেমাটি এখনো ঐশ্বরিয়া রায়ের পছন্দের একটি ছবি। ছবি: সংগৃহীত
৩ / ১০
সিনেমায় একাধিক দৃশ্য ছিল শাহরুখ খানকে মদ পান করতে হয়। এর বেশির ভাগ দৃশ্যের সময়ই তিনি সত্যই মদ খেয়েছিলেন। এক সময় তিনি খেই হারিয়ে ফেলেন। যে কারণে একাধিকবার পুনরায় দৃশ্যের শর্ট দিতে হয়। ছবি: সংগৃহীত
৪ / ১০
সিনেমাটি সে সময় এতটাই প্রশংসা পায় যে, কান উৎসব থেকে আমন্ত্রণ পায়। অস্কারের বিদেশি ভাষায় জমা দেওয়া হয়। বাফটায় মনোনয়ন পায়। ভারতের প্রথম কোনো সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়। দেশ বিদেশের ৬০টির বেশি পুরস্কার জয় করে। ছবি: সংগৃহীত
৫ / ১০
সিনেমায় প্রথম দেবদাস চরিত্রের জন্য সালমান খানকে প্রস্তাব দেওয় হয়েছিল। তিনি প্রত্যাখ্যান করেন। সিনেমার জ্যাকি শ্রফের করা চরিত্রটির জন্য গোবিন্দ ও সাইফ আলী খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবি: সংগৃহীত
৬ / ১০
‘মারদালা' গানের জন্য পারফর্ম করেছিলেন মাধুরী দীক্ষিত। এমব্রয়ডারি করা তাঁর পোশাকটি দর্শকদের নজর কেড়েছিল। এই অভিনেত্রী ড্রেসে এমব্রয়ডারির ওজন ছিল ১৫ কেজি। মজার ব্যাপার হচ্ছে সুস্মিতা সেনের মাধুরীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। ছবি: সংগৃহীত
৭ / ১০
সিনেমা মধ্য দিয়ে গায়িকা শ্রেয়া ঘোষালের বলিউডে অভিষেক হয়। সিনেমার গানের জন্য একই সঙ্গে ফিল্মফেয়ার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। এটা রেকর্ড। ছবি: সংগৃহীত
৮ / ১০
অভিনেত্রী কারিনা কাপুর পরিচালক সঞ্জয় লীলা বানশালির আগের দুই সিনেমায় স্ক্রিন টেস্ট দিয়ে বাদ গিয়েছিলেন। তৃতীয়বারের মতো পারু চরিত্রের স্ক্রিন টেস্ট দিয়েও বাদ যান। ছবি: সংগৃহীত
৯ / ১০
সেই সময়ে সর্বাধিক ব্যায় বহুল সিনেমা ছিল ‘দেবদাস’। সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। এটি বছরের আয় সেরা আয় করা সিনেমা ছিল। ছবি: সংগৃহীত
১০ / ১০
‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার পরে এটা ছিল শাহরুখ খানের দ্বিতীয় রেকর্ড। সিনেমাটি ২০ বছর আগে মুক্তির প্রথম দিনে ২ কোটি রুপি টাকা আয় করে। ছবি: সংগৃহীত