দূরদেশে বাদশাহর জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। এবার ৫১-তে পা দিচ্ছেন তিনি।প্রতিবছর জন্মদিনে ভারতের মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের বাইরে জমে ভক্তদের ভিড়। এবার সেই ভক্তদের নিরাশ হতে হবে। কারণ, শাহরুখ তো দেশেই নেই। জন্মদিনটি শাহরুখ উৎসর্গ করেছেন কেবল তাঁর পরিবারের জন্য।
দুই মাস ধরে বিশ্রাম নেওয়ারই ফুরসত পাচ্ছিলেন না শাহরুখ। টানা শুটিং করে যাচ্ছেন।
একটি সূত্র থেকে জানা গেছে, এই জন্মদিনে শাহরুখ তাঁর স্ত্রী গৌরী খান ও তিন সন্তানকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবেন। তাঁরা কোন দেশে যাচ্ছেন, তা এখনো জানা যায়নি। হতে পারে সেটি দুবাই কিংবা যুক্তরাজ্য।
শাহরুখ এখন ইমতিয়াজ আলীর ছবি দ্য রিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর নায়িকা আনুশকা শর্মা। এই নিয়ে তৃতীয়বারের মতো জুটি হচ্ছেন তাঁরা। ইমতিয়াজের সঙ্গে তাঁদের দুজনেরই এটি প্রথম কাজ। ফিল্মি বিট।