দেওয়া হয়েছিল অনৈতিক প্রস্তাব, প্রতিবাদে সরব তাঁরা

কাস্টিং কাউচ—কাজ পাইয়ে দিতে অনৈতিক প্রস্তাব। মনে করা হয়, অভিনেত্রীরাই কেবল এই ফাঁদে পড়েন। তবে বলিউডে এমন কিছু অভিনেতা আছেন, যাঁরা কাস্টিং কাউচের শিকার হয়েছেন। চোখ বুলানো যাক, কাস্টিং কাউচ নিয়ে সরব হওয়া ভারতীয় অভিনয়শিল্পীদের দিকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এক সাক্ষাৎকারে বলেছিলেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন একজন কাস্টিং ডিরেক্টর।
ইনস্টাগ্রাম
২ / ৮
কাস্টিং কাউচের হাত থেকে রেহাই পাননি কাল্কি ক্যাক্লাও। তবে এখন এসব প্রস্তাব যাঁরা দেন, তাঁদের এক হাত নিয়ে নেন তিনি।
ইনস্টাগ্রাম
৩ / ৮
রাধিকা আপ্তেকে একরাত কাটানোর প্রস্তাবে একটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। রাধিকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি এই ধরনের নন। ওই ব্যক্তিকে বলেছিলেন, ‘তুই জাহান্নামে যা’।
ইনস্টাগ্রাম
৪ / ৮
যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়ে একটা বড় ছবিতে কাজের সুযোগ দেওয়া হবে—এমন প্রস্তাব গিয়েছিল প্রাচী দেশাইয়ের কাছে।
ইনস্টাগ্রাম
৫ / ৮
একটি দক্ষিণী ছবির অডিশনের জন্য কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে।
ইনস্টাগ্রাম
৬ / ৮
এখন বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন রণবীর সিং। কিন্তু ক্যারিয়ারের কঠিন সময়ে তাঁকেও নানা খারাপ প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন বেশ ভালোভাবেই এটি সামলে নিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম
৭ / ৮
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির ছবিগুলো বেশ জনপ্রিয় হচ্ছে এখন। তবে সুরভিন চাওলার মতে, এর পেছনের গল্প অতটা ভালো নয়। অভিনেত্রীদের প্রচুর কাস্টিং কাউচের শিকার হতে হয়।
ইনস্টাগ্রাম
৮ / ৮
অনৈতিক প্রস্তাবের ফাঁদে পড়েছিলেন শেয়ামি খেরও। বেশ চতুরতায় সামলেছেন তিনি ওই পরিস্থিতি।
ইনস্টগ্রাম