দেওয়ালিতে 'গোলমাল অ্যাগেইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ালিতে মুক্তি পাচ্ছে ‘গোলমাল’ সিরিজের চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’। ছবির অভিনয়শিল্পীদের টুইট আপাতত তা-ই বলছে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের চিফ অপারেটিং অফিসার শিবাশিস সরকার বলেন, বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘গোলমাল অ্যাগেইন’ প্রদর্শক ও পরিবেশকদের মধ্যে অনেক কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে। তাঁদের চাহিদার কথা মাথায় রেখে এই দেওয়ালিতেই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকেরা। এদিকে ছবির অভিনয়শিল্পী অজয় দেবগন শুটিং মুহূর্তের একটি ছবি টুইটারে দিয়ে তাতে লেখেন, ‘এই দেওয়ালিতে গোলমাল অ্যাগেইন’। আরেক অভিনয়শিল্পী পরিণীতি চোপড়া কলাকুশলীদের একটি ছবি দিয়ে একই বিষয় টুইট করেন।
ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। অভিনয় করেছেন টাবু, পরিণীতি চোপড়া, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, নীল নিতিন মুকেশ, কুনাল খেমু ও তুষার কাপুর। মিড-ডে।