দেব প্যাটেলের 'লায়ন' মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর দেব প্যাটেল আবার আসছেন ‘লায়ন’ ছবিটি নিয়ে। চলচ্চিত্রটি আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।
ছবিতে দেবকে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যবসায়ী সারু ব্রায়ারলির চরিত্রে দেখা যাবে। ২০১২ সালে প্রকাশিত ব্রায়ারলির ‘এ লং ওয়ে হোম’ বইটিতে লিখেছিলেন, কীভাবে গুগল আর্থ ব্যবহার করে হারিয়ে যাওয়া মা ও ভাইকে কলকাতা থেকে তিনি খুঁজে বের করেছেন। সে কাহিনিই থাকছে ‘লায়ন’ ছবিতে।
পাঁচ বছর বয়সে ভারতে এক ট্রেনযাত্রার সময় পরিবার থেকে সারু বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার কয়েক বছর পরেই অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় তাকে দত্তক নেয় অস্ট্রেলীয় এক দম্পতি।
মার্কিন অভিনেত্রী রুনি মারার বিপরীতে দেবকে যাবে। এ ছাড়া চলচ্চিত্রটিতে নিকোল কিডম্যান ও ডেভিড ওয়েনহামকে দেখা যাবে ব্রায়ারলির দত্তক মা-বাবার চরিত্রে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক গার্থ ডেভিস। এনডিটিভি