ধাওয়া করতে গিয়ে আহত অর্জুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাহানি ২’ সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল। সেই দৃশ্যেই একজনকে ধাওয়া করতে হবে অর্জুন রামপালের। কিন্তু সিনেমায় অন্যকে ধাওয়া করতে গিয়ে এখন নিজেই বাস্তবে আহত হয়ে বসে আছেন এই বলিউড তারকা। গতকাল অর্জুন তাঁর টুইটার অ্যাকাউন্টে আহত পায়ের একটি ছবিও পোস্ট করেছেন।
রোমাঞ্চধর্মী সিনেমা ‘কাহানি’-এর সিক্যুয়েল ‘কাহানি ২’। এখানে অভিনয় করছেন অর্জুন রামপাল ও বিদ্যা বালন। তেমন কোন মারপিটের দৃশ্য নয়, দৌড়াতে গিয়েই পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন অর্জুন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। আহত হওয়ার পর টুইটারে তিনি লিখেছেন, ‘একটি ধাওয়া করার দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি। শুটিং শেষ। এখন ব্যথায় কাতরাচ্ছি। তবে, কথায় আছে ‘নো পেইন, নো গেইন’ (ব্যথাহীন কোন অর্জন নেই)।
‘কাহানি ২’ পরিচালনা করছেন সুজয় ঘোষ। ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর।