ধার করা কাপড় পরলেন আমির?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনি এমনি তাঁকে ‘মি. পারফেকশনিস্ট’ বলা হয় না। অভিনয়ের প্রতিটি খুঁটিনাটি নিয়ে খুঁতখুঁতে ভাব আমিরের নতুন নয়। চরিত্রের প্রয়োজনে তিনি কোনো কিছুই ছাড় দেন না। ৪৯ বছর বয়সী এই তারকা যা-ই করেন, তাতেই নিজের সেরাটা ঢেলে দেন। তিনি আবার প্রমাণ করে ছাড়লেন, মি. পারফেকশনিস্ট তকমাটার প্রতি তিনি যথেষ্ট সুবিচার করছেন। রাজকুমার হিরানির নতুন ছবি পিকেতে তিনি নাকি নতুন পোশাকের বদলে আমির পরেছেন সব পুরোনো আর চুরি করা কাপড়! এই কাপড়গুলো অর্থের বিনিময়ে ভাড়া নেওয়া হয়েছে স্থানীয় লোকজনের থেকে। তবু যা-ই বলুন, ছবির প্রথম পোস্টারের ‘প্রায় নগ্নতা’র চেয়ে পুরোনো কাপড়ে এলিয়েনরূপী আমির ঢের ভালো নয় কি? জি নিউজ।