ধুম থেকে অভিষেক বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন

‘ধুম-৪’ থেকে বাদ পড়ছেন অভিষেক বচ্চন। তাঁর থেকেও আকর্ষণী কাউকে নেওয়া হচ্ছে ‘ইনস্পেক্টর জয়’ চরিত্রটিতে। তবে বাদবাকী সবাই থাকছেন তাঁদের নিজ নিজ চরিত্রে।

‘ধুম’ ছবির চতুর্থ পর্ব ‘ধুম-৪’–এর শুটিং শুরু হবে শিগগির। সেখানে বদলে যাবে ইনস্পেক্টর জয়ের চলন-বলন। চরিত্রটিতে অভিনয়ের জন্য কথা বলা হয়েছে দুজন অভিনেতার সঙ্গে। জানা গেছে, অভিষেক বচ্চনের স্থলে আসতে পারেন সালমান খান কিংবা রণবীর সিং। যশরাজ ফিল্মস-এর সঙ্গে আলাপে দুজনই এই চরিত্রে অভিনয়ে রাজি আছেন বলে জানিয়েছেন। অন্যদিকে ‘ধুম-৪’ সম্পর্কে জানতে চাইলে অভিষেক জানিয়েছেন, ‘ধুম-৪’ নিয়ে তাঁর কিছু জানা নেই।
আগেও জানা গিয়েছিল যে ‘ধুম’ ছবিতে খলনায়কের চরিত্রতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তবে রণবীরের নাম আসায় মনে হয়েছে অভিষেকের জায়গায় তিনিই আসছেন। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে ‘ধুম ৪’-এর। টাইমস্ অব ইন্ডিয়া