ধোনি হতে চেয়েছিলেন অক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে সুশান্ত সিং রাজপুত
‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে সুশান্ত সিং রাজপুত

অক্ষয় কুমার ও নিরাজ পান্ডে বলিউডের মানিক জোড়। দুজন একসঙ্গে কাজ করেছেন তো সোনা ফলেছে। অক্ষয় কুমার অভিনীত ‘স্পেশাল-২৬’ ও ‘বেবি’ ছবি দুটি তা প্রমাণ করেছে। তা ছাড়া ‘আ ওয়েন্সডে’ ছবি দিয়ে সবার নজরে আসেন এ কৃতি পরিচালক। অক্ষয়ও বেশ খুশি এই পরিচালকের সঙ্গে কাজ করে। আর তাই তো ক্রিকেটার এম এস ধোনিকে নিয়ে বানানো বায়োপিকে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন স্বয়ং অক্ষয়। কিন্তু পরিচালক তাকে সুন্দরভাবে ‘না’ করে দেন। বলেন, অক্ষয় ঠিক ধোনির সঙ্গে মানানসই নন। অক্ষয়ও মেনে নেন। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে ডাক পড়ে সুশান্ত সিং রাজপুতের।
ইতিমধ্যে ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও দিশা প্যাটেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইন্ডিয়া টুডে