ধোনি ৬০ কোটি, মিলখা ১ রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে খেলোয়াড়দের নিয়ে একাধিক ‘আত্মজীবনীমূলক ছবি’ হয়েছে। অধিকাংশ বায়োপিক বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। শুধু ক্রিকেটারদের নিয়ে চারটি আত্মজীবনীমূলক ছবি হয়েছে। পর্দায় যে তারকারা এসব বায়োপিকে অভিনয় করেছেন, তাঁদের পারিশ্রমিক আমরা অনেক সময় জানতে পেরেছি। কিন্তু যে খেলোয়াড়দের নিয়ে বায়োপিক নির্মাণ করা হয়েছে, তাঁরা কত পেয়েছেন, তা হয়তো অনেকেরই জানা নেই। দেখা যাক ভারতীয় খেলার দুনিয়ায় সাত প্রখ্যাত খেলোয়াড়ের মধ্যে কে কত রুপি পেয়েছেন।

‘দঙ্গল’
‘দঙ্গল’

‘দঙ্গল’
শুধু বায়োপিক হিসেবে নয়, ‘দঙ্গল’ ছবিটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি। আয়ের হিসাবে আমির খান অভিনীত এই ছবি হিন্দি ব্যবসাসফল ছবির তালিকায় সবার ওপরে আছে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এই ছবিতে কুস্তিগির মহাবীর সিং ফোগতের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্য মহাবীরকে ৪০ লাখ রুপি দেওয়া হয়।

‘ভাগ মিলখা ভাগ’
‘ভাগ মিলখা ভাগ’

‘ভাগ মিলখা ভাগ’
কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের ওপর নির্মিত ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি। পর্দায় ভারতের ‘উড়ন্ত শিখ’ মিলখার চরিত্রে অভিনয় করতে দেখা যায় ফারহান আখতারকে। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এই ছবিতে ফারহানের অভিনয় ভীষণ প্রশংসিত হয়। রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে মিলখা সিং যে অর্থ নিয়েছিলেন, তার অঙ্ক শুনলে রীতিমতো অবাক হতে হবে। ‘উড়ন্ত শিখ’ এই ছবির বিনিময়ে মাত্র এক রুপি নিয়েছিলেন।

‘পান সিং তোমর’
‘পান সিং তোমর’

‘পান সিং তোমর’
ইরফান খান অভিনয় করেছিলেন ‘পান সিং তোমর’-এর চরিত্রে। প্রখ্যাত দৌড়বিদ পান সিংয়ের ওপর নির্মিত এই বায়োপিক বক্স অফিসে তেমন আয় করতে পারেনি। তবে ইরফান তাঁর অভিনয়ের জোরে সবার মন জয় করেন। বাস্তবের পান সিং তোমর তাঁর জীবনের ওপর নির্মিত এই ছবির জন্য কোনো অর্থ নেননি।

‘মেরি কম’
‘মেরি কম’

‘মেরি কম’
নারী খেলোয়াড়ের ওপর বলিউডে একটি মাত্র বায়োপিক হয়েছে। আর এই ছবিটি হলো ‘মেরি কম’। তবে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওলের ওপর বায়োপিক নির্মাণের কাজ চলছে। সাইনার চরিত্রে দেখা যাবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে। প্রখ্যাত বক্সার ‘মেরি কম’-এর জীবনের ওপর বলিউডে ছবি নির্মাণ করা হয়। প্রখ্যাত এই বক্সারের চরিত্রে অভিনয় করেন হলিউড ও বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মেরি কম এই ছবির জন্য ২৫ লাখ রুপি নিয়েছিলেন।

‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’
‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’

‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’
নীরাজ পাণ্ডে পরিচালিত ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি রীতিমতো প্রশংসিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর নির্মিত এই ছবি। ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ধোনি এই ছবির জন্য যে পরিমাণ অর্থ নিয়েছিলেন, তার অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। মহেন্দ্র সিং ধোনি এই ছবির জন্য ৬০ কোটি রুপি নেন। এ ব্যাপারে তিনি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন।

‘শচীন-আ বিলিয়ন ড্রিমস’
‘শচীন-আ বিলিয়ন ড্রিমস’

‘শচীন-আ বিলিয়ন ড্রিমস’
ভারতীয় ক্রিকেট জগতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের জীবনের ওপর নির্মিত বায়োপিকটি হলো ‘শচীন-আ বিলিয়ন ড্রিমস’। পর্দায় বেশির ভাগ সময়জুড়ে লিটল মাস্টারকেই অভিনয় করতে দেখা যায়। শচীন এই ছবির জন্য ৪০ কোটি রুপি নেন।

‘আজহার’
‘আজহার’

‘আজহার’
ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মোহাম্মদ আজহারউদ্দিনের ওপর একটি বায়োপিক নির্মাণ করা হয়। এই বায়োপিক হলো ‘আজহার’। ছবিটি বক্স অফিসে মোটেও ব্যবসা করতে পারেনি। আর সাধারণ মানুষেরও মন জয় করতে পারেনি। আজহারের চরিত্রে অভিনয় করেন এমরান হাশমি। তবে মোহাম্মদ আজহারউদ্দিন এই ছবির জন্য কিছুই নেননি।