ধোনির সঙ্গে 'ধোনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্তের সেলফিতে ধোনি
সুশান্তের সেলফিতে ধোনি

২০০৩ সালেও পশ্চিমবঙ্গের খড়্গপুর রেলস্টেশনে টিকিট চেকারের কাজ করেছেন। পরের বছরই জাতীয় দলে। এবং সেখান থেকে মাত্র তিন বছরের মাথায় ভারতীয় ক্রিকেটের সিংহাসনেই! মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্পটা সিনেমার মতোই। তা-ই যদি হয়, সিনেমাই–বা কেন নয়?
ধোনিকে নিয়ে বানোনো ছবিটা মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। রুপালি পর্দায় ধোনির চরিত্রটি করেছেন সুশান্ত সিং রাজপুত। পাকিস্তানের বিপক্ষে জেতার পর সেই আসল ধোনি আর রুপালি পর্দার ধোনি উদ্যাপন করলেন একই সঙ্গে। দুজনের পরনেই ছিল ভারতের নীল জার্সি।
এই ছবি টুইট করে সুশান্ত লিখেছেন, ‘শুরু হয়ে গেল উদ্যাপন। এর চেয়ে বড় আর ভালো কিছু হয় না! নীল রক্ত প্রবাহিত হোক!’
এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। টিওআই।