নওয়াজ কি তরুণীকে পেটালেন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ একটা কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ফ্ল্যাটবাড়ির পার্কিং নিয়ে বচসার এক পর্যায়ে এক তরুণীর সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেছেন ‘মাঝি’খ্যাত এই অভিনেতা। তিনি তাঁর ভাই ও বন্ধুদের সঙ্গে মিলে এই তরুণীকে মারধরও করেন বলে অভিযোগ করা হয়েছে।
রোববার দুপুরের ঘটনা এটি। তরুণীটি এরপর মুম্বাইয়ের ভারসোভা থানায় গিয়ে একটি এফআইআর করেন। তিনি নওয়াজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। জানা গেছে, এই অ্যাপার্টমেন্ট হাউজের ৫ম তলায় থাকেন এই তরুণী, নওয়াজ থাকেন নিচতলায়। বছরখানেক আগে নওয়াজ এই ফ্ল্যাটটিতে আসেন। তখন থেকেই পার্কিং নিয়ে অ্যাপার্টমেন্ট বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে নওয়াজের বেশ হাঙ্গামা চলছিল। নওয়াজ নাকি পুরো পার্কিং এলাকা নিজের দখলে নিয়ে রেখে দিয়েছেন। অন্যরা তাতে সমস্যায় পড়ছেন। এরই জের ধরে এ ধরনের ঘটনা ঘটল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস