নওয়াজউদ্দিনের নায়িকা-সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজউদ্দিন সিদ্দিকী
নওয়াজউদ্দিন সিদ্দিকী

কুশন নন্দীর ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবির নায়িকা চিত্রাঙ্গদা সিং হুট করেই সিনেমাটি ছেড়ে দিয়েছেন। তাই এখন নায়িকা ছাড়াই ছবির শুটিং করতে হচ্ছে নওয়াজউদ্দিন ও তাঁর পরিচালককে।
কিন্তু নায়িকা ছাড়া শুটিং আর কত দিন চালানো যায়? এই ছবির জন্য এখন হন্যে হয়ে নায়িকা খোঁজা হচ্ছে। পর্দায় হুমা কুরায়েশির সঙ্গে নওয়াজউদ্দিনের রসায়ন জমে ভালো। কিন্তু বারবার একই অভিনেত্রীর সঙ্গে কাজ করতেও নারাজ এই অভিনেতা। তাঁর ভাষায়, ‘আমরা একসঙ্গে যতটুকু করার সেটা “গ্যাংস অব ওয়াসিপুর” ও “বদলাপুর” সিনেমায় করেছি। আমাদের বারবার জুটি হিসেবে দেখলে দর্শকেরা একঘেয়েমিতে ভুগতে পারেন।’
ছবির জন্য কোনো নায়িকা না পেয়ে যে ঝামেলা পোহাতে হচ্ছে, সে কথাও যোগ করেন নওয়াজউদ্দিন। মজা করে বলেন, ‘পরিচালককে বলেছি, প্রয়োজনে কোনো ছেলেকে মেয়ে সাজিয়ে নায়িকা বানানো হোক। সিনেমায় আমার সহশিল্পী কে হলো, সেটা নিয়ে আমি মোটেও ভাবি না। যদি না সেটা আমার শুটিংয়ে কোনো ব্যাঘাত ঘটায়।’ বলিউড হাঙ্গামা।