নতুন লুকে সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়েছে কবির খান পরিচালিত সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবির শুটিং। খুব শিগগিরই শুটিং শুরু হতে যাচ্ছে ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে সালমানের একটি ছবি প্রকাশিত হয়েছে। গুঞ্জন চলছে, এই রূপেই তাঁকে দেখা যেতে পারে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে।
ছবিটি পরিচালনা করবেন আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ ছবির মতোই এ ছবিতেও সালমান গুপ্তচরের ভূমিকায়। সঙ্গে থাকবেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। পাঁচ বছর পরে রূপালি পর্দায় আবার তাঁদের রোমান্স করতে দেখা যাবে। এই ক্রিসমাসে ছবিটি মুক্তির কথা আছে। ইন্ডিয়া টুডে