নবাবদম্পতি ও নবদম্পতির দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদ কাপুর ও মিরা
শহিদ কাপুর ও মিরা

‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই তত্ত্ব বোধহয় বেশ মেনে চলেন শহিদ-মিরা ও সাইফ-কারিনা জুটি। কদিন আগে দুই জুটির দেখা হয়ে গিয়েছিল মুম্বাইয়ের একটি ব্যায়ামাগারে। শহিদ-কারিনার পুরোনো প্রেম এই চতুর্ভুজ-সাক্ষাতে কী প্রভাব ফেলে, সেটা বুঝতে নিন্দুকেরা কান পেতেছিল। তাদের অবশ্য নিরাশই হতে হয়েছে। শুধু তা-ই নয়, একটি সূত্র জানিয়েছে, শরীরচর্চা শেষে দুই জুটি নাকি প্রায় দশ মিনিট অন্তরঙ্গ আলাপও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো যতই নাটকীয়তা

সাইফ আলী খান ও কারিনা কাপুর
সাইফ আলী খান ও কারিনা কাপুর

খোঁজার চেষ্টা করুক, নবাবদম্পতি সাইফিনা ও নবদম্পতি শহিদ-মিরার সম্পর্ক শুরু থেকেই যেন খুব স্বাভাবিক। এমনকি শহিদ ও সাইফ একসঙ্গে ‘রাঙ্গুন’ ছবিতে অভিনয়ও করছেন।
চলচ্চিত্র দুনিয়ার একাধিক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, মেনে নিয়েই সম্প্রতি শহিদ কাপুর জানিয়েছেন, কেন মিরার সঙ্গেই তিনি জোড়া বাঁধলেন। স্ত্রী হিসেবে কেন সিনেমা জগতের কাউকে বেছে নেননি? প্রশ্নের জবাবে শহিদ বলেন, ‘আমি চেয়েছি শুটিং শেষে ঘরে ফিরে একজন সাধারণ মানুষের সঙ্গে সব সাধারণ বিষয়ে কথা বলব। এমন একজনের সঙ্গে সময় কাটাব, যে হয়তো আমার কাজ নিয়ে আগ্রহী না। আমরা বরং রাতে কী দিয়ে ডিনার করব, সে ব্যাপারে আলাপ করতে পারি।’ পিংকভিলা।