নরসুন্দর শহীদ কাপুর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার জন্য নরসুন্দর হলেন শহীদ কাপুর! না, ছেলে যত্ন করে বাবার দাড়ি কামিয়ে দিলে ছেলেকে নরসুন্দর বলা যায় না। বলতে হয় বাবার প্রতি ভালোবাসা। সম্প্রতি এমন ভালোবাসার প্রকাশ দেখল সবাই অভিনেত্রী আলিয়া ভাটের টুইটারে। আলিয়ার টুইটে দেখা গেল, শানদার ছবির সেটে বাবা পঙ্কজ কাপুরের দাড়ি কামিয়ে দিচ্ছেন ছেলে শহীদ কাপুর! এমন ছবি ভক্তদের মনে নিঃসন্দেহে আবেগ এনে দিয়েছে। শহীদ তাঁর বাবার সঙ্গে শেষ কাজ করেছিলেন মাসুম ছবিতে, যে ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে পঙ্কজের অভিষেক ঘটেছিল। এবার বাপ-ব্যাটাকে আবার একত্রে দেখা যাবে বিকাশ বাহলের নতুন ছবি শানদার-এ। ইন্ডিয়ান এক্সপ্রেস।