না-ই বলেছিলেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

সেদিনের ৩০ বছরের টগবগে শাহরুখ আজ ৫০–এর দোরগোড়ায়। ২১ বছর বয়সী কাজলও পেরিয়েছেন ৪০। এই জুটির সবচেয়ে বড় ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেও (ডিডিএলজে) যে পার করল দুই দশক।
২০ বছর পেরিয়েও কিন্তু এতটুকু কমেনি আবেদন। চিরসবুজ এক প্রেমের গল্প যে বলেছে ডিডিএলজে। ছবিটি নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানানো হয়েছে। আর তাতেই শাহরুখ বলেছেন, তাঁর ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এই ডিডিএলজেকেই নাকি এক রকম ‘না’ বলে দিয়েছিলেন তিনি!
তখন বেশ কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন শাহরুখ। বোন গুরুতর অসুস্থ। ক্যারিয়ার নিয়ে খুটখাট ঝুটঝামেলা তো ছিলই। তা ছাড়া ছবির রাজ চরিত্রটিকে শাহরুখের মনে হয়েছিল ‘মেয়েলি’। শেষ পর্যন্ত দোনোমনা করেই রাজি হন। ভাগ্যিস হয়েছিলেন। তাতেই যে হয়ে গেছে ইতিহাস! টিওআই।