নাই আমাদের ছুটি ও ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি’। না, ঝরো ঝরো বাদর-দিনে একটু যে শুয়েবসে একটু গড়িয়ে নেবেন, সেই অবকাশ নেই। ছুটির মাঝপথে ভারতে ফিরে আবার কাজে ঝাঁপিয়ে পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়া গিয়েছিলেন। লঙ্কান সুন্দরী জ্যাকুলিন মালয়েশিয়ান বংশোদ্ভূত। দেশটিতে তাঁর অনেক বন্ধু–স্বজনও আছে। তাই ঠিক করেছিলেন, সেই অনুষ্ঠান শেষে মালয়েশিয়ায় কয়েক দিন ছুটি কাটাবেন। এমনিতে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। কিন্তু এক ঢিলে এক পাখি মেরেই ভারতে উড়াল দিতে হলো তাঁকে।
হুট করে ফোন পেলেন, ব্রাদার্স-এর ট্রেলার মুক্তি দেওয়া হবে। সেই অনুষ্ঠানে তাঁকে দরকার। তাই ছুটি সংক্ষিপ্ত করে আবার কাজে ফেরা। ব্রাদার্স-এ অক্ষয় কুমার আর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন। টিওআই।