নাচ নিয়ে মালাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডলি কা ডোলি’ ছবিতে মালাইকা অরোরা খান
‘ডলি কা ডোলি’ ছবিতে মালাইকা অরোরা খান

‘আইটেম গানে নাচতে আমার ভালোই লাগে। এটা নিয়ে এত লাফালাফি, বিতর্ক উসকে দেওয়ার কিছু নেই।’ যাঁরা ছবিতে আইটেম গান ও নাচের সমালোচনা করেন, বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা খানের এই বক্তব্য তাঁদের জন্য।
মালাইকা বলেন, ‘আমি বুঝি না, এটা নিয়ে এত হইচইয়ের কী আছে? ভারতীয় ছবি তো নাচ আর গানে ভরপুর।’
মালাইকা সম্প্রতি ‘ডলি কা ডোলি’ ছবিতে একটি আইটেম গানের সঙ্গে নাচতে যাচ্ছেন। ছবিতে আইটেম গান ও নাচ নিয়ে ভারতীয় রাজনীতিবিদদের সমালোচনার উত্তরে তিনি বলেন, ‘আইটেম গান নিয়ে বিতর্ক করাটা আমি পছন্দ করা করি না। এটা হাস্যকর। কারণ দিনশেষে এটা নাচ-গান আর সিরিয়াস কিছু না।’
পরিচালক অভিষেক ডোগরা পরিচালিত ‘ডলি কা ডোলি’ ছবিতে অভিনয় করছেন সোনম কাপুর ও রাজকুমার রাও। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে আইটেম গানে নাচবেন মালাইকা।
রাজকুমারের সঙ্গে নাচ প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমি তাঁর নাচ দেখে বিস্মিত হয়েছি। আমি জানতাম না যে, তিনি এত ভালো নাচতে পারেন! তাঁর সঙ্গে নাচতে ভালো লেগেছে। এখন দর্শকদের প্রতিক্রিয়া ভালো হলেই আমার ভালো লাগবে। গানটি সত্যিই মজার এবং দর্শকদেরও ভালো লাগবে।’